PAC চেয়ারম্যান পদে কেন গৃহিত হল মুকুলের মনোনয়ন? অধ্যক্ষকে প্রশ্ন বিজেপির - The News Lion

PAC চেয়ারম্যান পদে কেন গৃহিত হল মুকুলের মনোনয়ন? অধ্যক্ষকে প্রশ্ন বিজেপির

 


দি নিউজ লায়ন;   PAC চেয়ারম্যান পদে কেন গৃহিত হল মুকুলের মনোনয়ন? এই নিয়ে এবার সরাসরি  অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাকে চিঠি লিখল বিজেপির পরিষদীয় দল। মুকুল রায়ের মনোনয়নকে বেআইনি বলে দাবি করেছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, মনোনয়ন স্ক্রুটিনির সময়ও মৌখিক ভাবে আপত্তি জানায় বিজেপি। তবে তাতে কাজ না হওয়ায় আজ লিখিত ভাবে মনোনয়ন বাতিলের দাবি জানান বিজেপি। 

 

বিজেপির দাবি, খাতায় কলমে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক হলেও, দলের তরফে তাঁর নাম প্রস্তাব করা হয়নি। PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের  নাম প্রস্তাব করেছেন কালিম্পংয়ের মোর্চা বিধায়ক। প্রস্তাবকে সমর্থন রয়েছে এগরার তৃণমূল বিধায়ক। এরপরও মুকুল রায়ের মনোনয়ন কেন গ্রাহ্য করা হল বলে অধ্যক্ষকে চিঠি মারফত প্রশ্ন করেছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.